বাড়ছে অপরিকল্পিত নগরায়ণ, ঝুঁকিতে সরকারি দপ্তরও
শিল্পনগরী গাজীপুরে দিন দিন বাড়ছে অপরিকল্পিত নগরায়ণ। একদিকে নির্মাণে মানা হচ্ছে না অনুমোদিত নকশা, অন্যদিকে দুর্বল কাঠামোর ওপর গড়ে উঠছে বহুতল ভবন। উদ্বেগজনক বিষয় হলো, এসব ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সরকারি বিভিন্ন দফতরের কার্যক্রম। ফলে পুরো জেলার পরিকল্পিত নগরায়ণ নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন।