দোহার প্রেসক্লাবের কমিটি অবাঞ্চিত ঘোষণা, মূল ফটকে তালা
ঢাকার দোহার উপজেলায় অবস্থিত দোহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ সাংবাদিকেরা। বুধবার (১৩ মে) দুপুরে মূলধারার সাংবাদিকেরা উপস্থিত হয়ে প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা বর্তমান বিনা ভোটের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন।