চেয়ারম্যান প্রার্থী রনি’র অভিনব ফেস্টুন!
শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব নির্বাচনী প্রচারণা সামাজিক ও রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে। সাবেক যুবদল নেতা ফাহিম হাসান রনি মাঝি নিজেকে নির্দলীয় ও নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে সম্প্রতি একটি ফেস্টুন টানিয়েছেন, যা এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি করেছে।