নির্দেশনা অমান্য, ফেরিতে উঠছে যাত্রীসহ বাস
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির পর যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ফেরিতে বাস ওঠা-নামার আগে শতভাগ যাত্রীকে বাস থেকে নামানোর নির্দেশনা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কিন্তু, বাস্তবে সেই নির্দেশনার কার্যকর প্রয়োগ নেই। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আগের মতোই যাত্রীসহ বাস পারাপার চলছে। ফলে, নতুন করে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।