পাকিস্তানে বিয়েবাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ৫ জন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির দেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১০ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।