আফ্রিকায় আসছে মহাদেশভিত্তিক ক্রিকেট
আফ্রিকাতেও মহাদেশভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আফ্রিকা টি-টোয়েন্টি কাপ’। এশিয়া কাপ ও ইউরোপের নেশন্স কাপের মতো এই টুর্নামেন্টকে বাণিজ্যিকভাবে সফল করার লক্ষ্যেই আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) এই পরিকল্পনা করছে।