চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু
চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ। বুধবার (১৩ মে) বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহরের মহিলা কলেজপাড়ার একটি আম বাগানে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। চুয়াডাঙ্গায় এ মৌসুমে চুয়াডাঙ্গা জেলার ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন।