‘গার্ড অব অনার’ পেলেও হার এড়াতে পারল না বার্সেলোনা
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। তাই আলাভেসের মাঠে নামার আগে ছিল উৎসবের আবহ। ম্যাচ শুরুর আগে ‘গার্ড অব অনার’ দিয়ে নতুন চ্যাম্পিয়নদের সম্মানও জানায় দেপোর্তিভো আলাভেস। কিন্তু সম্মানের সেই রাতই শেষ পর্যন্ত হতাশায় রূপ নিল হ্যান্সি ফ্লিকের দলের জন্য।