অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, নেওয়া হচ্ছে এভারকেয়ারে
ঢাকা থেকে দুই দিনের সফরে লালমনিরহাটে আসার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন।