আসিম মুনিরের হাতে ট্রাম্পের বার্তায় কী ছিল ইরানের জন্য
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তিনি বুধবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ ও গোপন বার্তা নিয়ে ইরানে পৌঁছান। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এপি, রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী, এই সফরের মূল লক্ষ্য ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করা এবং নতুন করে আলোচনার পরিবেশ তৈরি করা।