রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্ত্যব করে বলেছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।