ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।