নিম্নমানের ইট-বালু-খোয়া দিয়ে চলছে সড়কের কাজ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি (বড়মানিক মোড়) থেকে শালপাড়া বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে নিম্ন মানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০২৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হতে আর ডি আই আর ডাব্লিউ এস পি প্রকল্পের আওতায় পাঁচবিবি (বড়মানিক মোড়) হতে শালপাড়া বাজার পর্যন্ত (১৫০০ মিঃ হতে ৫৮০০ মিঃ) ৪৩০০ মিটার সড়ক প্রশস্তকরণ কাজের কার্যাদেশ দেওয়া হয় নওগাঁর ইথেন এন্টারপ্রাইজকে।