ছোট ভাইয়ের লাশ রেখে সৌদিতে ছুটতে হলো বড় ভাইকে
বড় ভাই মেহেদী হাসানকে (২৫) বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ইব্রাহিম খলিল (১৪)। পথে এক দুর্ঘটনায় চালকের সঙ্গে প্রাণ যায় তারও। এমন পরিস্থিতিতে ছোট ভাইয়ের লাশ দাফন না করেই সৌদি আরবে চলে যেতে হয়েছে মেহেদীকে।