ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে যা যা থাকছে
সংঘাত অবসানে একটি শান্তিচুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তিতে যে ১৪ বিষয় থাকছে, তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এসব দফা কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।