ওজন ও উৎপাদন কমছে, সংকটে বাংলাদেশের ইলিশ
দুই দশক ধরে ধারাবাহিকভাবে বাড়তে থাকা ইলিশ উৎপাদন তিন বছর ধরে উল্টো পথে হাঁটছে। শুধু উৎপাদনই নয়, কমছে মাছটির গড় ওজনও। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মৎস্যসম্পদ নিয়ে তাই উদ্বেগ বাড়ছে গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে।