যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরি, যুদ্ধ কি শেষ?
যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরি, যুদ্ধ কি শেষ?

যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ক্ষমতাধর দেশটির ততোধিক ক্ষমতাধর সামরিক বাহিনীর এই সিদ্ধান্ত ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৩ বছরের ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ভূমধ্যসাগরে মার্কিন উপস্থিতি জোরদার করার লক্ষ্যে এই অত্যাধুনিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি সেখানে মোতায়েন করা হয়েছিল। এটি ফিরে যাওয়ার মানে এই নয় যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, বরং একে রণকৌশলের একটি পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।