পশ্চিম এশিয়ায় গড়ে উঠছে ‘ইসলামিক ন্যাটো’! পাকিস্তান-সৌদি জোটে যোগ দিতে পারে তুরস্ক-কাতার
ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ায় নতুন এক সামরিক জোট গঠনের আলোচনা জোরালো হচ্ছে। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও কাতারকে ঘিরে সম্ভাব্য এই প্রতিরক্ষা কাঠামোকে অনেক বিশ্লেষক ইসলামিক ন্যাটো হিসেবে অভিহিত করছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো জোট ঘোষণা করা হয়নি, তবুও সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।