ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ভোটের পর প্রমাণ হলেও ব্যবস্থা: ইসি মাছউদ
ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে নির্বাচনে পার পেলেও ভোটের পর প্রমাণ হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।