বাংলাদেশকে আর ‘ছোট দল’ বলার সময় নেই: ইয়ান বিশপ
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে ২০০০ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। অথচ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট খেলার সুযোগ এসেছে মাত্র একবার। দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ। ছোট দল, এই পরিচয়ের কারণে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগও মেলে না টাইগারদের। এ নিয়ে আক্ষেপ ছিল অনেকেরই। তবে এবার মাঠেই সেই আক্ষেপের জবাব দিল টাইগাররা।