‘ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘নান্দাইলসহ ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করে গড়ে তুলতে চাই। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কিছু করতে আসলে কঠোর ব্যবস্থা নেবেন।’