ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ এবং দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই সম্মাননা তুলে দেন।
সম্মাননা গ্রহণ শেষে শাখাওয়াত হোসেন জানান, এই অর্জন তার ব্যক্তিগত নয়; এটি তার সহকর্মীদের সম্মিলিত নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারিত্বের প্রতিফলন। তিনি ভবিষ্যতেও বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানের উচ্চতায় পৌঁছে দিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে তিনি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস থেকে -ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া, নেপালের হাই-এইম কনফারেন্স-এ বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ, আমেরিকান কারি অ্যাওয়ার্ডস-এ বেস্ট হসপিটালিটি আইকন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ড এবং বিআইএইচএ থেকে-মোস্ট অ্যাওয়ার্ডেড হোটেলিয়ার অব ২০২৪-সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন। তিনিই একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার যিনি একাধারে শিল্প-খাত, শিক্ষকতা, গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো।