ঈদযাত্রা নির্বিঘ্নে পাটুরিয়া-আরিচায় প্রস্তুত ২২ ফেরি, ৩৩ লঞ্চ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো ঘরমুখো মানুষের নির্বিঘ্ন পারাপারের জন্য এই দুটি নৌরুটে ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে ২২টি ফেরি ও ৩৩টি লঞ্চ।