নিত্যপণ্যের উচ্চমূল্য, রমজানে স্বস্তি নেই চট্টগ্রামে
রমজান শুরু হতে না হতেই চট্টগ্রামের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। সরবরাহে ঘাটতি না থাকলেও পণ্যের দাম বাড়ছে হুড়হুড় করে। ১০০ টাকা ছুঁয়েছে বেগুন ও শসার দাম। লেবুর হালি গিয়ে ঠেকেছে ১২০ টাকায়। ক্রেতার নাভিশ্বাস অবস্থা ফলের বাজারে। মাছ, মুরগি ও গরুর মাংসের বাজারেও অস্বস্তি। কেজিপ্রতি দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। তবে কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম।