তিন পার্বত্য জেলায় একাধিক উন্নয়ন প্রকল্প ঘোষণা, কাপ্তাই হ্রদ খনন শুরু
দীর্ঘদিনের নাব্যতা সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন স্থবিরতার প্রেক্ষাপটে অবশেষে কাপ্তাই হ্রদ আগামী ১৮০ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রোববার (১ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণা দেন মন্ত্রী।