উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে সহায়তার আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের
নদী, বদ্বীপ ও উপকূলীয় ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রয়েছে বেশ কিছু মিল। সেই মিলের জায়গা থেকেই বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনযাত্রা ও সুপেয় পানির সংকট দেখতে বরিশালের বাকেরগঞ্জে সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল।