বিচ্ছেদের পর নতুন সংসারে ব্যস্ত বাবা-মা, বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত শিশু জুনায়েদ
‘জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলো সইবো’— সৈয়দ আব্দুল হাদীর সেই গানটি যেন ১০ বছর বয়সী জুনায়েদ হোসেনের জীবনের সঙ্গে মিলে গেছে। জন্মের পর থেকেই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হয়েছে জুনায়েদ। মাত্র দেড় বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তারা দুজনই নতুন সংসার গড়ে অন্যত্র চলে যান। এরপর তারা আর জুনায়েদের কোনো খোঁজ নেননি। বৃদ্ধা নানির কাছে বেড়ে উঠছিল ছোট্ট এই শিশুটি।