আকাশে উল্কাবৃষ্টি, কখন দেখবেন এই বিরল মহাজাগতিক দৃশ্য
আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক সময়। দেখা মিলবে বছরের অন্যতম সেরা জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পারসেইড উল্কাবৃষ্টি। অনুকূল আবহাওয়া থাকলে বুধবার (১২ আগস্ট) মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঘণ্টায় ১০০টিরও বেশি উল্কা বা ‘খসা তারা’ দেখা যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।