রাঙ্গার সম্পদের বড় অংশের উৎস অস্পষ্ট
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রংপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার আয়ের বড় অংশই এসেছে ‘অন্যান্য উৎস’ থেকে, যার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তার পেশাগত আয়ের তুলনায় এই গোপন উৎসের আয় পাঁচ গুণেরও বেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট–১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।