‘১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন’
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।