সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী বাছাই করা হবে।’
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সোনালী, জনতা, কৃষি ব্যাংক থেকে টাকা তোলাসহ বহুমুখী সুবিধা পাবেন গ্রাহকরা।