বাবার পথেই রকি, ৬৫ বলে সেঞ্চুরিতে ফ্লিন্টফ পুত্রের তাণ্ডব
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ যেন বাবার পথেই হাঁটছেন। মাত্র ১৮ বছর বয়সেই পেশাদার ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ। ওয়ানডে কাপে মাত্র ৬৫ বলে শতক করে সমারসেটের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারকে এনে দিয়েছেন ১৭৪ রানের বড় জয়।