এশিয়ান গেমস হকিতে প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা
এশিয়ান গেমসের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশ নারী হকি দল। রোববার (২৬ এপ্রিল) জাকার্তার জিকেবি হকি ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।