১৩ বছর পর রিয়ালে ফিরেই মরিনহোর কড়া বার্তা
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ১৩ বছর পর আবারও গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন হোসে মরিনহো। এস্পানিওলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তার দ্বিতীয় অধ্যায়ের প্রথম সংবাদ সম্মেলনটি ছিল ৪২ মিনিটের। সেখানে ২০টি প্রশ্নের উত্তর দিয়েছেন পর্তুগিজ কোচ।