কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
চব্বিশের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ২২ জানুয়ারি আদেশ দেওয়া হবে।