পুলিশের চাকরিকে ‘বিজনেস’ বলা সেই ওসি প্রত্যাহার
ত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (৩০ মে) রাত আটটার পর চার মিনিট চার সেকেন্ডের ওই অডিও ভাইরাল হলে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।