বিশ্বকাপের আগে ইউরোপ ছাড়লেন পাকেতা
প্রিমিয়ার লিগে চোখে পড়ার মতো পারফরম্যান্সের পর বিতর্ক, অনিশ্চয়তা আর মানসিক চাপ; সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে ওয়েস্ট হাম ছাড়লেন লুকাস পাকেতা। বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিজের শিকড়ের কাছে ফিরছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আবারও ফ্লামেঙ্গোর জার্সিতে দেখা যাবে তাকে।