জাদুর সাহায্যে যদি বিশ্বকাপ জেতা যেত, কী করতেন ম্যাককেনি?
বিশ্বকাপ জিততে ফুটবল লাগে, জাদু নয়। তবু যদি সত্যিই জাদুর সাহায্যে বিশ্বকাপ জেতা যেত, তাহলে মার্কিন ফুটবল দলের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির কাছে প্রস্তুত ছিল কয়েকটি বিশেষ মন্ত্র। বিশ্বকাপের ঠিক আগে সিএনএনকে দেওয়া এক হালকা মেজাজের সাক্ষাৎকারে এমনই মজার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের এই তারকা ফুটবলার।