নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। ১৪ সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্বে থাকবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট আকুফো-আদো।