নতুন ধারাবাহিক কর্মসূচি ১১ দলীয় জোটের
সংবিধান সংস্কারের দাবিকে সামনে রেখে নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশ দিয়ে দেশব্যাপী বিভাগভিত্তিক সমাবেশ শুরু হবে, যা পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় শহরে বিস্তৃত হবে। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ১১ দলের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।