মিরপুর কলেজের ছাত্রীকে পাওয়া গেল গলায় ফাঁস দেওয়া অবস্থায়
রাজধানীর পল্লবী থানার মিরপুর-১০ নম্বর এলাকার একটি তৃতীয় তলার বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোছা. সানজিদা ইসলাম মীম (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। মীম মিরপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।