সীমান্তে কাঁটাতারের বেড়া উস্কানিমূলক: শামীম কামাল
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে দেখতে গিয়ে জনতার দল-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল বলেছেন, ‘স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো সরকার ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেনি। যতদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না ততদিন অন্যায় অবিচার করেই চলবে ভারত।’