লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে দেখতে গিয়ে জনতার দল-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল বলেছেন, ‘স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো সরকার ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেনি। যতদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না ততদিন অন্যায় অবিচার করেই চলবে ভারত।’
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সামনে আরও ভয়ংকর বিপদ আসতে চলেছে। প্রায় এক কোটি দশ লাখ ভারতীয় পুশইন করার পরিকল্পনার নীল নকশা করছে ভারত।’
রোববার (২৪ মে) দুপুরে উত্তর আমঝোল সীমান্ত এলাকায় নিহতের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সীমান্তে কাঁটাতারের বেড়া রাজ্য সরকার নির্মাণ করতে পারে না, এটা কেন্দ্রীয় বিষয়। এটা অত্যন্ত উস্কানিমূলক । সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালিয়ে যাচ্ছে ভারত।’