চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’
বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় নতুন মাইলফলক স্থাপন করে চালু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’, যা দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি।