রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাপ্তাই হ্রদ দখল, পুলিশ-সাংবাদিককে হুমকি
রাঙামাটির রিজার্ভ বাজারের পুরানপাড়া (পুরানবস্তী) সংযোগ ব্রিজের পূর্ব পাশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাপ্তাই হ্রদের অংশ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসাবে জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক মানিকসহ ফজল আহমেদ, মো. খুকন, মো. নিজাম উদ্দিন ও আরও কয়েকজনের নাম স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে।