কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত রিকশাচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় আনোয়ারা নিট কম্পোজিট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।