হার ঠেকাতে বৃষ্টির অপেক্ষা করেছিলেন আকমল
বাংলাদেশের কাছে মিরপুর টেস্টে ১০৪ রানের হারের পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। সাবেক ক্রিকেটারদের অনেকেই দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমলও।