বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।