কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ
পবিত্র রমজানে জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সোমবার (৯ মার্চ) থেকে বিদেশি কারিকুলামে পরিচালিত দেশের সব বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) ও সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত আদেশে রোববার এ তথ্য জানানো হয়েছে।