পবিত্র রমজানে জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সোমবার (৯ মার্চ) থেকে বিদেশি কারিকুলামে পরিচালিত দেশের সব বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) ও সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত আদেশে রোববার এ তথ্য জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছেহ, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে সরকার ঘোষিত পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে শুধু আবশ্যিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, দেশের সব ধরনের কোচিং সেন্টারের (বাংলা ও ইংরেজি মাধ্যমসহ) যাবতীয় কার্যক্রমও সোমবার থেকে বন্ধ থাকবে।